নরসিংদী: নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং কলেজ শাখা ছাত্রদল সভাপতি বিল্লাল হোসেন রনিকে হত্যার প্রতিবাদে জেলা বিএনপির ডাকে বুধবার নরসিংদী শহরে পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল।
মঙ্গলবার নিহতের জানাযার সময় জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি খাইরুল কবির খোকন হরতালের ঘোষণা দেন।
হরতালে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। শহরের বেশিরভাগ দোকান-পাট বন্ধ এবং রিকসা ও অটোরিক্সা ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
শহরে পুলিশ এবং র্যাবের গাড়ি টহল দিতে দেখা গেছে।
শহরের প্রতিটি মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে পিকেটাররা অবস্থান নিয়েছে। এ সব স্থানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও শহরের বাইরের বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল করছে।
এদিকে, নিহতের পিতা বাদি হয়ে বুধবার ভোররাতে ১৬ জনকে আসামি করে মামলা করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা রনিকে টেনেহিঁচড়ে কলেজের টয়লেটে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে খুন করে। নিহত বিল্লাল হোসেন রনি ২০১০ সালের ১৭ মার্চ ছাত্রদল প্যানেল থেকে কলেজ সংসদের জিএস নির্বাচিত হন।
Tourist Guide
Wednesday, March 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Archive
You may add your site this blog
For your traffic, you may apply for link exchange. We provide you our site like code. For details mail us: info@bdprem.com
No comments:
Post a Comment