ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই। বুধবার দুপুর ৩টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ...রাজিউন)।
তার বয়স হয়েছিলো ৮০ বছর।
খোন্দকার দেলোয়ারের ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাব্লুর বরাত দিয়ে বিএনপি’র পক্ষ থেকে সাংবাদিকদের কাছে তার মৃত্যুর খবর জানানো হয়।
আবদুল হামিদ ডাব্লু জানান, এর আগে বুধবার সকালের দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খোন্দকার দেলোয়ারের শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হয়। তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কাজ করছিলো না। এ অবস্থায় দ্রুত মেডিকেল বোর্ড বসে। কিন্তু দুপুর পর্যন্ত চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
গুরুতর অসুস্থ দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর নেওয়া হয়।
তিনি নিউমোনিয়ার পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।
এর আগে বেশ ক’দিন ধরে অসুস্থ অবস্থায় খোন্দকার দেলোয়ার হোসেন রাজধানীর মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।
পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স এনে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
Tourist Guide
Wednesday, March 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Archive
You may add your site this blog
For your traffic, you may apply for link exchange. We provide you our site like code. For details mail us: info@bdprem.com
No comments:
Post a Comment